• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে জনগনের সেবক হতে চান মেম্বার প্রার্থী সুমন বই পড়ুন—সব মনে রাখার জন্য নয়, নিজেকে বদলে দেওয়ার জন্য- মোঃ শাহজাহান বাশার দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়ের আটক নিউইয়র্কে ‘One World: One Humanity’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত বাইকের সেই মেয়েটি বেঁচে আছেন

বেড়েছে ফার্মের মুরগির দাম: যা জানা গেল

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর বাজারে বেড়েছে ফার্মের মুরগির দাম। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেড়েছে সোনালি, লেয়ার মুরগি, হাঁস ও ডিমের দামও।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি ও পলাশীসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আরাফাত রহমান জানান, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, বর্তমানে সোনালি (কক) মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা জুনায়েদ ইসলাম বলেন, গত সপ্তাহে তিনি ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭৫ টাকায় কিনেছিলেন। কিন্তু মঙ্গলবার একই মুরগি কিনতে হয়েছে ১৮৫ টাকা কেজি দরে। তার ভাষ্য, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কয়েকদিন বাজারে যেতে পারেননি। বাজারে এসে দেখেন, কেজিপ্রতি দাম ১০ টাকা বেড়ে গেছে।

বাজার ঘুরে আরও দেখা গেছে, মুরগির পাশাপাশি হাঁসের দামও বেড়েছে। বর্তমানে প্রতি পিস হাঁস ১৫০ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালিতে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম প্রতি হালিতে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে মুরগি ও ডিমের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এতে সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd