• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাঁচবিবির তানহা মৌমাছি

Reporter Name / ৪৪৩ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢালিউড সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। রেহান খান রাজীব নামে এক শিল্পপতির একমাত্র ছেলের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই নায়িকা। জানা গেছে, পরিবারিক আয়োজনে অচিরেই বিয়ে করছেন তানহা। সম্প্রতি দুই পরিবার বসে তানহা ও রাজীবের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি মাসেই বেশ ঘটা করে ঢাকার কোনো এক পাঁচ তারকা হোটেলে তানহার বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন এই নায়িকা। এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করে ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তানহা মৌমাছি অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ও রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমা। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd