• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেশে ফিরছেন মির্জা আব্বাস সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহ/তের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২ আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রস্তুত হচ্ছে, জেলে-বনজীবী ও পর্যটন ব্যবসায়ীরা তানোরে জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার দণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত কর্মচারী কীভাবে তিতাস গ্যাসের সিবিএতে সহ-সভাপতি? নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড

বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত

Reporter Name / ১৮৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে রবিবার (১২ জুলাই) প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

এমদাদুল হক ধীমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম,, বাকশীমুল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম,বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস স্বপন,বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল হোসাইন,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ,বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ আল আমিন মাস্টার, যুবদল নেতা রহিম খান লিটন, মোঃ আমিনুল ইসলাম, বাকশীমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাকির হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক মিয়া,দুলাল হোসেন,৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জহিরুল ইসলাম,জজু মিয়া,সাহের,প্রবাসী মোঃ বাবুল,মনির হোসেন, কাওসার, সাগর,নাসির, আমিনুল ইসলাম, শুভ সহ সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে সভাপতি এমদাদুল হক ধীমান বলেন,শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা পর্যাপ্ত থাকলেও মানসম্মত শিক্ষার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। শিক্ষার মান উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছেন শিক্ষকরা। শিক্ষকদের দক্ষতা, আন্তরিকতা এবং দায়িত্বশীলতার ওপরই নির্ভর করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা।”

তিনি আরও বলেন,অভিভাবকদের সচেতন করে তোলার দায়িত্বও শিক্ষকদের। শিক্ষার্থীদের প্রতি দরদি মনোভাব নিয়ে পাঠদান করতে হবে এবং সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। শ্রেণিকক্ষে আধুনিক ও কার্যকর শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, শিক্ষকদের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপরই নির্ভর করবে শিক্ষার গুণগত মান।

তিনি বলেন, যেকোনো দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষক, অভিভাবক ও গ্রামবাসীকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর রাখা এবং তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করা সকলের দায়িত্ব।সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd