• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান মধ্যনগরে বোরো ধান ঘরে তুলতে মাঠে প্রশাসন, দ্রুত কাটার আহ্বান ইইউ নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে স্পীকারের সৌজন্য সাক্ষাৎ, গণতন্ত্র, বাণিজ্য ও প্রতিনিধিত্ব নিয়ে গুরুত্বারোপ ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান দৈনিক যুগান্তর বাংলাদেশ’ এর সম্পাদক ও প্রকাশকের ঘর আলোকিত করে কন্যা সন্তানের জন্ম মধ্যনগরে ১৪ পিস ইয়াবাসহ আটক ২ বংশীকুন্ডায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোর বিলকুমারী বিলে পাকা ধানের সমারোহ, কিন্তু শ্রমিক ও জ্বালানি সংকটে দিশেহারা কৃষক—লোকসানের আশঙ্কা বাড়ছে

ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-১৯৯৫ ব্যাচের পক্ষ থেকে সহপাঠী মোহাম্মদ সাইফুল হাসান রিপনকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (আইসিটি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি ভবনে মহাপরিচালকের কার্যালয়ে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের এমন মিলনমেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি ও ‘কুমিল্লা প্রতিদিন’-এর সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘দৈনিক জনতার মতামত’-এর সম্পাদক ও প্রকাশক এবং ‘সময় এডিশন’-এর প্রকাশক মোঃ শাহজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম এবং ‘কুমিল্লার আলো’-এর প্রতিনিধি মোশারফ হোসেনসহ ব্যাচের অন্যান্য সদস্যরা।

এসময় বক্তারা বলেন, সাইফুল হাসান রিপনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের জন্যও গর্বের বিষয়। তারা তার সফলতা ও কর্মজীবনে আরও অগ্রগতি কামনা করেন।

অনুষ্ঠানে বুড়িচং উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা তথ্যপ্রযুক্তি খাতে সরকারের চলমান উদ্যোগকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান রিপন তার সহপাঠী বন্ধুদের এমন ভালোবাসা ও সম্মাননা প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd