• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দেশ রক্ষায় জীবন উৎসর্গ তানোরের যোগীশো গ্রামের সন্তান তামিম শহিদ, এলাকায় শোকের ছায়া ঢাকায় শিশুদের দেহে ফুসকুড়ি ও ফোসকাযুক্ত রোগের উপসর্গ বৃদ্ধি, উদ্বিগ্ন অভিভাবকরা ডিবি (উত্তর), ঢাকা জেলা’র সাফল্য: ১০০ পিস ইয়াবা ও ৮০০ পুরিয়া হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার ​বোরহানউদ্দিনে মাইনুদ্দিন হত্যা মামলার প্রধান দুই আসামি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত ১জন ও আহত ১ জন যুক্তরাষ্ট্রে তাসাউফ কনফারেন্স অনুষ্ঠিত উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের নির্মাণাধীন রাস্তা জোরপূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ পরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্ম/হত্যা, সামনে এল আগের বিয়ের তথ্য বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ​সরকারি নির্দেশ উপেক্ষা: খোলা দিনেও বন্ধ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্ষুব্ধ অভিভাবকরা

ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-১৯৯৫ ব্যাচের পক্ষ থেকে সহপাঠী মোহাম্মদ সাইফুল হাসান রিপনকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (আইসিটি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি ভবনে মহাপরিচালকের কার্যালয়ে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের এমন মিলনমেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি ও ‘কুমিল্লা প্রতিদিন’-এর সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘দৈনিক জনতার মতামত’-এর সম্পাদক ও প্রকাশক এবং ‘সময় এডিশন’-এর প্রকাশক মোঃ শাহজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম এবং ‘কুমিল্লার আলো’-এর প্রতিনিধি মোশারফ হোসেনসহ ব্যাচের অন্যান্য সদস্যরা।

এসময় বক্তারা বলেন, সাইফুল হাসান রিপনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের জন্যও গর্বের বিষয়। তারা তার সফলতা ও কর্মজীবনে আরও অগ্রগতি কামনা করেন।

অনুষ্ঠানে বুড়িচং উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা তথ্যপ্রযুক্তি খাতে সরকারের চলমান উদ্যোগকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান রিপন তার সহপাঠী বন্ধুদের এমন ভালোবাসা ও সম্মাননা প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd