• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা ধ/র্ষ/ণে/র পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত/সেই ১১ বছর বয়সি শিশুর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

খুলনা জেলা, বিশেষ প্রতিনিধি আহসানুল হক লড্ডন

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক সমিতি ফুলতলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর গ্রহণকারী এবং অবসরজনিত মৃত্যুবরণকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়| প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম| বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর গুলশান আরা, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস| বক্তৃতা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম| বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক তানিয়া সুরাইয়া| ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোরাদুল ইসলাম ও সহকারী শিক্ষক শাম্মী আক্তারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক শিক্ষক সমিতির সভাপতি আঃ গফ&ফার মোল্যা, কমিটির আহবায়ক প্রধান শিক্ষক জেসমিন আক্তার, শিক্ষক নেতা সানোয়ার হোসেন মোড়ল, প্রধান শিক্ষক বিএম রফিকুল ইসলাম, হোসেনেআরা রোজি, অবঃ প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, মোশার&রফ হোসেন, রেজাউল ইসলাম, রহিমা খাতুন, বিধান চন্দ্র মল্লিক, নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মোরাদুল ইসলাম, মোঃ মুক্তার হোসেন, শিহাব উদ্দিন ওমর, গৌরী রানী বিশ্বাস, দীপিকা রানী বিশ্বাস প্রমুখ| অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়| পরে অতিথিবৃন্দ ৪০ জন শিক্ষকদের মাঝে মানপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd