• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় চোলাই মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন তানোরে সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আ/হ/ত শিমুলিয়া ভূমি অফিসে নাসিরের ‘খুঁটির জোর’ কোথায়?কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন দুই শিশুর নিরাপত্তা চেয়ে প্রবাসীর আকুতি: ভোলার বোরহানউদ্দিনে স্ত্রী উধাও, হত্যার হুমকির অভিযোগ সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন জিওব্যাগ কেটে খালি ব্যাগ চুরি: নাগেশ্বরীতে তীব্র নদীভাঙন আতঙ্ক বাগেরহাটের ফকিরহাট উপজেলা হোচলা গ্রামে বসতঘর থেকে সুজন শেখ (২৭) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভাণ্ডারিয়ায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

ফুলতলায় চোলাই মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা থেকে আহসানুল হক লড্ডন

খুলনার ফুলতলায় পৃথক অভিযান চালিয়ে ৩ লিটার চোলাই মদ ও ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ৫৫ মিনিটে ফুলতলা থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলতলা বাজারের তামাক পট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আজিম বিশ্বাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর জেলার অভয়নগর থানার গোয়াখোলা (বিশ্বাসপাড়া) এলাকার মোঃ আলমগীর বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। অপরদিকে, একই রাতে রাত ১১টা ২০ মিনিটে ফুলতলা থানার এসআই (নিঃ) মোঃ শফিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ছাতিয়ানী এলাকায় অভিযান চালান। এ সময় মোঃ জুয়েল গাজী (২৮) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাতিয়ানী পূর্বপাড়া এলাকার মৃত মোজাহার গাজীর ছেলে। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ফুলতলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মামলা নং-৬, তারিখ ১৪/০৯/২০২৬।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd