• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সফল চাষিদের সম্মাননা সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন ও অনুমোদন দক্ষিণ সুরমায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘তীর জুয়া’র রমরমা আসর: নেপথ্যে অন্তরের মা জুবেদা বেগম মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ ​কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ

ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন ও অনুমোদন

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

হাফিজুর রহমান জেলা প্রতিনিধি, বাগেরহাট।

ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি—একটি জাতীয় ভিত্তিক মানবাধিকার ও সেবামূলক সংস্থা, সরকারি রেজিস্ট্রেশন নং-২৫৬—এর ফকিরহাট উপজেলা কমিটি গঠন ও অনুমোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় ফকিরহাটে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির বাগেরহাট জেলা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক বিশ্বাস রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির ফকিরহাট উপজেলা কমিটির সভাপতি মো. নাজমুল হাসান শেখ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ সৈয়দ আলী, সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. হাফিজুর রহমান এবং প্রচার সম্পাদক সাংবাদিক মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আহাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার সংরক্ষণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফকিরহাট উপজেলা কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানবাধিকার ও সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে নবগঠিত ফকিরহাট উপজেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd