• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সফল চাষিদের সম্মাননা সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন ও অনুমোদন দক্ষিণ সুরমায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘তীর জুয়া’র রমরমা আসর: নেপথ্যে অন্তরের মা জুবেদা বেগম মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ ​কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন,সভাপতি জাহিদ সম্পাদক শামীম রাজধানীর বসুন্ধরা থেকে জনপ্রিয় অভিনেত্রীর ম/র/দে/হ উদ্ধার

দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সফল চাষিদের সম্মাননা

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
​জেলা প্রতিনিধি ভোলা:

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল মৎস্যচাষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান।
​এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে পরিবেশ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
​সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দ্বীপজেলা ভোলার উপকূলীয় এলাকা দৌলতখান দেশীয় ও সামুদ্রিক মৎস্য উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। এতে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিতে উপকূলীয় এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী জামাল এবং যুবদল নেতা জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় মৎস্যচাষি ও সর্বস্তরের জেলেরা।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd