• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সফল চাষিদের সম্মাননা সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন ও অনুমোদন দক্ষিণ সুরমায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘তীর জুয়া’র রমরমা আসর: নেপথ্যে অন্তরের মা জুবেদা বেগম মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ ​কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার বুড়িচংয়ে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশএই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। তিনি বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই মৎস্যচাষ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা প্রকৌশলী ওয়ালি উল্লাহ, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, সহকারী সমবায় কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংবাদিক কাজী খোরশেদ আলম, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, জুলাইযোদ্ধা আবদুস সালাম, মৎস্যচাষি মো. হাবিবুর রহমান, আশ্রাফুল ইসলাম, ‘স্বপ্নের বুড়িচং’-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি রিফাত ও সাইমুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য উৎপাদন আরও বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ, প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্র রক্ষা এবং নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ খাঁটি ফি-ফিডের মালিক মো. কবির হোসেন ও মৎস্যচাষি মো. হাবিবুর রহমানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচং কমপ্লেক্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd