• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কোন দেশের সাথে প্রভুত্ব নয়—রাষ্ট্রের স্বার্থেই চাই বন্ধুত্ব ফজলুল উলুম মাদরাসার কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক হলেন আছমত আলী ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ ! মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ কাষ্ঠঘর থেকে একসাথে জুয়া খেলার অভিযোগে ৬ জন গ্রেফতার

নুনছড়া প্রাথমিক বিদ্যালয়ে সরকারি অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name / ৩১৬ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

মোঃ মুমিনুল ইসলাম মনিয়া
কানাইঘাট উপজেলা প্রতিনিধি

সিলেটের কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নুনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ এক আনন্দঘন পরিবেশে ১২০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে সরকারি অর্থায়নে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অর্থ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তে ইসলামের সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদ এবং ২নংলক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের জমিয়তের সভাপতি মাওলানা সিরাজুল হক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন অর্থ ইউনিয়ন যুব জমিয়তের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ এবং ছাত্র জমিয়ত, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সালেহ আহমদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিলীপ কয়েরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামাতের ৮ নম্বর ওয়ার্ড সদস্য জনাব সিরাজ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন বলেন, “শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কার্যকর ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

শিক্ষার্থীরা নতুন ড্রেস ও উপকরণ পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পড়ে। উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এমন উদ্যোগ শিক্ষার পরিবেশ উন্নয়নে যেমন সহায়ক, তেমনি স্থানীয় প্রশাসনের প্রতি মানুষের আস্থাও আরও সুদৃঢ় করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd