• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি নাগেশ্বরীতে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উপপ্রশাসনিক কর্মকর্তা জেসি চৌধুরীর বুড়িচংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল আরএমপি পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডে পুলিশ কমিশনারের নির্দেশনা দক্ষিণ সুরমায় ইনচার্জ মফিজুর রহমানের নেতৃত্বে স্বস্তিতে সাধারণ মানুষ নাগেশ্বরীর বাসস্ট্যান্ড–ওয়াবদা বাজার–আয়নালের ঘাট সড়কের বেহাল দশা শিক্ষক দিবসে কুড়িগ্রাম জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত শাহানাজ পারভিন ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক

নাগেশ্বরীতে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উপপ্রশাসনিক কর্মকর্তা জেসি চৌধুরীর

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনে কর্মরত উপপ্রশাসনিক কর্মকর্তা মোছা. জেসি চৌধুরীর বিরুদ্ধে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত “নাগেশ্বরী উপজেলার ‘অঘোষিত ইউএনও’ জেসি চৌধুরী” শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতির মাধ্যমে তিনি উক্ত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও চরম উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

বিবৃতিতে জেসি চৌধুরী জানান, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে নাগেশ্বরী উপজেলা প্রশাসনে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। সরকারি সেবা প্রদান ও দাপ্তরিক শৃঙ্খলা রক্ষায় তিনি সর্বদা প্রশাসনিক বিধিবিধান মেনে চলেন।

সংবাদে আনীত সার ডিলারশিপ নিয়োগে প্রভাব বিস্তার সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “চলমান সার ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের সরকারি কমিটির মাধ্যমে নীতিমালার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এই স্বচ্ছ প্রক্রিয়ায় একজন দাপ্তরিক কর্মচারীর প্রভাব বিস্তার করা কিংবা অনৈতিক লেনদেনের কোনো সুযোগই নেই।”
তিনি আরও অভিযোগ করেন, অনৈতিক কোনো সুবিধায় প্রশ্রয় না দেওয়ায় একটি কায়েমি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে অপপ্রচার চালিয়ে তার পেশাগত সুনাম ও প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

কোনো প্রকার যাচাই-বাছাই ও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার অনুরোধ জানান। একই সাথে, অসত্য তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও দাপ্তরিক সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd