• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে এডভোকেট ফজলুল হককে সংবর্ধনা, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম নির্মাণে এক লাখ টাকা অনুদান ঘোষণা তানোরে স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে নির্যাতনের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ও আমাদের সামাজিক দায়বদ্ধতা নাগেশ্বরীতে ডিএম একাডেমীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত ও স্থানান্তরিত ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান আলীকদমে আবাসিক হোস্টেলে ছাত্রী বিষপানে অসুস্থ, কক্সবাজারে রেফার জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা দিলেন ১ লাখ ৪২ হাজার টাকা তানোরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জার্সি বিতরণ নাগেশ্বরীতে জাতীয় যুব দিবসে র‍্যালি আলোচনাসভা

দেশটাকে করছে শেষ ওই শ’কু’নের দলেরা

Reporter Name / ৪৩১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

দেশটাকে করছে শেষ, ওই শকুনের দলেরা,
লুটে নিচ্ছে মাটি, নদী, প্রাণ, আর ভাতের থালা।
মুখে নীতি, বুকে পাপ, মুখোশে আছে ধোঁকা,
মানুষ এখন শিকলবন্দি, সত্য যেন শোকা।

যে মাটিতে লাল সূর্য ওঠে, স্বাধীনতার গান,
সেই মাটিতে আজ রক্ত ঝরে, কাঁদে কৃষক-প্রাণ।
নেতা নামে ব্যবসায়ী, ঘুষে বাঁধে রাজনীতি,
বিচারের নামে চলছে শুধু, অন্যায়ের রাজনীতি।

পদে পদে টোল আর ট্যাক্স, ঘুষে চলে দেশ,
দুর্নীতির কফিনে আজ, ন্যায়বিচার নিঃশেষ।
বিলাসবহুল প্রাসাদ গড়ে, জলে ওঠে দাম,
ক্ষুধার্ত মুখে শিশু কাঁদে, তবু নেই করুণা-ধাম।

দেশটাকে করছে শেষ, ওই শকুনের দলেরা,
মানুষ নয়, তারা চায় শুধু ক্ষমতার পালা।
তবু জেগে ওঠো জনতা, ভাঙো এই বেড়াজাল,
দেশটা যেন বেঁচে থাকে — এ আমাদের চূড়ান্ত কাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd