• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা

দুর্নীতি—উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা -অর্থনীতি, রাজনীতি ও সমাজকে দুর্বল করে দেওয়া অদৃশ্য বিভীষিকা

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

একটি রাষ্ট্র কত উন্নত হবে তার নির্ভরযোগ্য সূচক হলো—সুশাসন। যদি সুশাসন না থাকে, তবে উন্নয়নের ডামাডোল যতই বাজুক না কেন, তা কাগুজে সাফল্য ছাড়া কিছুই নয়। দুর্নীতি হলো সেই মারাত্মক বাঁধা, যা উন্নয়নের প্রবাহকে থামিয়ে দেয়, বিকৃত করে দেয় এবং শেষ পর্যন্ত রাষ্ট্রকে আর্থিকভাবে পঙ্গু করে দেয়।

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি—এক গভীর ক্ষত -মেগা প্রকল্প, রাস্তা, সেতু, ড্রেন, ভবন—যেখানে অর্থ বরাদ্দ বেশি, সেখানে দুর্নীতির নখ দীর্ঘ।
চুক্তি অনুমোদন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে থাকে—

কমিশন,অতিরিক্ত বিল,নিম্নমানের কাজ,‘সিন্ডিকেট অনুমোদন’এবং অযোগ্য ঠিকাদারের নিয়ন্ত্রণ।একটি রাস্তা দশ বছরের জন্য নির্মিত হয়, কিন্তু দুই বছরেই গর্তে ভরে যায়।
একটি ড্রেন বানানো হয়, খরচ হয় কোটি টাকা, কিন্তু বর্ষায় পানি নামতে পারে না—সমাজের জন্য এটি অপমান।

অর্থনীতিতে দুর্নীতির করাল প্রভাব-দুর্নীতির কারণে—বিদেশি বিনিয়োগ কমে যায়,ব্যবসায়িক পরিবেশ দুর্বল হয়,ব্যাংকিং খাত অস্থিতিশীল হয়,এবং সরকারি ব্যয় অকার্যকর হয়ে পড়ে।

সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো—দুর্নীতির কারণে রাষ্ট্রকে বেশি ঋণ নিতে হয়।
ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে, ট্যাক্স বাড়ে,পণ্যদ্রব্যের দাম বাড়ে,মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার চাপে পড়ে।

অর্থাৎ দুর্নীতি করে সুবিধা নেয় কয়েকজন,কিন্তু ক্ষতিগ্রস্ত হয় দেশের ১৭ কোটি মানুষ।উন্নয়নের প্রকৃত শত্রু কে?যারা বলে—দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু দুর্নীতি নিয়ে কথা বলে না, তারা আসলে উন্নয়নের বিরোধী।
কারণ দুর্নীতি উন্নয়নকে কেবল ধীরগতির করে না—দীর্ঘমেয়াদে একেবারে ধ্বংস করে দেয়।
উন্নয়নের মূল শক্তি হলো—সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা, দক্ষতা।

যে দেশে দুর্নীতিকে ‘স্বাভাবিক’ ভাবা হয়, সে দেশে সত্যিকারের উন্নয়ন কখনো টেকসই হয় না।

লেখক
মোঃ শাহজাহান বাশার
সাংবাদিক ও কলম যোদ্ধা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd