• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, অধ্যাদেশ জারি

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার:

ঢাকা, ১৮ আগস্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে আর কোন দলীয় প্রতীক থাকবে না। ইউপি, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার সংশোধনী আইন অধ্যাদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে করে আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ আর থাকবে না।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায়, ১ জুলাই চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছিল। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। তারা জানিয়েছে, এই পরিবর্তনের ফলে নির্বাচনী প্রক্রিয়া আরও নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান রেখে আইন সংশোধন করেছিল। এবার সেই আইন সংশোধন করে নির্দলীয় প্রতীকে ভোট গ্রহণের উদ্যোগ নেওয়া হলো।

বিশ্লেষকরা মনে করছেন, দলীয় প্রতীক বাতিলের মাধ্যমে স্থানীয় সরকারের নির্বাচন প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে কিছু রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, এর প্রভাব ভবিষ্যতে ভোট ব্যবস্থার স্বচ্ছতা ও দলীয় রাজনীতিতে কতটা পরিবর্তন আনবে, তা সময়ই বলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd