• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কেদার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুকিদের প্রার্থিতা ঘোষণা, এলাকায় আলোচনা রংপুরের লংমার্চ সফল করতে নাগেশ্বরীতে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন: শরিয়াহ আইন প্রতিষ্ঠা ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ফুটবলের উত্তাপে কাঁপল চর বিষ্ণুপুর নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নাগেশ্বরী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার। আটক-৭৫ গ্রীণ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হলেন মো: নুর মোহাম্মদ

তানোরে সাংবাদিক টিপু সুলতানের মাতা জোসনারা বেওয়ার ইন্তেকাল

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, গেল্লাপাড়া বাজার বণিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এবং কালেরকণ্ঠ ও সানশাইন পত্রিকার তানোর প্রতিনিধি সাংবাদিক টিপু সুলতানের মাতা মোসা. জোসনারা বেওয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে তানোর পৌরসদরের গোল্লাপাড়া মহল্লায় নিজ বাসভবনে বার্ধক্যজনিতন কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, মরহুমা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ফজরের নামাজ আদায়ের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমা জোসনারা বেওয়া তানোর পৌর এলাকার গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা এবং মৃত হামিদ সরদারের সহধর্মিণী ছিলেন। তিনি জীবদ্দশায় একজন ধার্মিক, সজ্জন ও সমাজসেবামূলক মানসিকতার নারী হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত ছিলেন।
আজ মঙ্গলবার বাদ যোহর মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক টিপু সুলতানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তানোর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আলমগীর হোসেন এবং সেক্রেটারি ডিএম আক্কাছ আলী। শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd