স্টাফ রিপোর্টার সেলিম রেজা
ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৫/০৪/২০২৬ খ্রি. তারিখ ২০:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেন।
আসামি ১। মোঃ আলতাব হোসেন(৪১), পিতা- মৃত নায়েব আলী, মাতা-মৃত জয়গন বেগম, সাং- শিমলাপাড়া, হেমনগর, থানা-গোপালপুর, জেলা- টাংগাইল, এ/পি সাং-ফকির বাড়ি, জামগড়া (আব্দুল হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ আলমগীর হোসেন (২৬), পিতা-মোঃ রমজান আলী, মাতা-মোসাঃ হাসনা বেগম, সাং-কামারচলা,থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-জামগড়া, বটতলা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ আব্বাস (৩৮), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-সেফালী বেগম, সাং-খেতাছিড়া,থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-জামগড়া ফকিরবাড়ি (মোস্তাফার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ০১ (এক) কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ হাই সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১৫/০৪/২০২৬ খ্রি. তারিখ ২৩:১৫ ঘটিকা আশুলিয়া থানাধীন জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ সোহান শেখ (২৭), পিতা-মোঃ শাজাহান শেখ, মাতা-শাহানাজ বেগম, সাং-কেশাইল, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ, এ/পি সাং-পলাশবাড়ী কাঠালতলা (আবু সাঈদের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য ৪ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।