• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ট্রেন থেকে ৯ লাখ টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার।

Reporter Name / ৩৪১ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

এসএম নাইমুল ইসলাম জিহাদ (বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া)

চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতিকালে অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করে পুলিশ।
আতশবাজির এ চালান কুমিল্লা থেকে কিশোরগঞ্জ নেওয়ার জন্য মাছ হিসেবে বুকিং দেওয়া হয়েছিলো। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে দশ বস্তা ভর্তি কিং কোবরা নামের ৮৯০০ প্যাকেট ও কালার সিলেকশন ৮০ প্যাকেট আতশবাজি উদ্ধার হয়। মাছের খাদ্যের বদলে কুমিল্লা থেকে কিশোরগঞ্জ নেওয়ার জন্য আজাদ মিয়া ও রাসেল মিয়া নামে দুই ব্যক্তি এই আতশবাজি বুকিং করেছিলেন। এ ঘটনায় সোমবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd