মোঃ মাকিবুর রহমান
স্টাফ রিপোর্টার
দৈনিক যুগান্তরে বাংলাদেশ।
৩৩ বছর পর জাকসু নির্বাচন হতে চলেছে। যখনই ক্ষনতাবানরা ক্ষমতার চরম ব্যবহার করতে গিয়েছে, শিক্ষার্থীরা তাদের কন্ঠস্বর তুলেছে, প্রতিরোধ করেছে, নিজেদের অধিকার ছিনিয়ে নিয়েছে। ফ্যাসিস্ট সরকারের ছায়াতলে থাকতে থাকতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কখন নিজেদের অজান্তেই স্বেচ্ছাচারিতা রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে নিয়েছে, তারা নিজেরাই জানে না। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের কন্ঠস্বর হয়ে ওঠা হবে আমার প্রথম কাজ। পরিবর্তন টা শুরু হোক গৃহ থেকেই। হল ই আমার দ্বিতীয় বাসগৃহ। তাই আমি সুমাইয়া সুলতানা, নৃবিজ্ঞান ৫১ তম আবর্তন ( ৩য় বর্ষের শিক্ষার্থী),জাকসু নির্বাচন ২০২৫- রোকেয়া হল সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে লড়াই করছি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচনে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রার্থীরা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নিজেদের বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন।

আমরা একটা হলে বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকি। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া প্রশাসনের একান্ত কর্তব্য, যা প্রশাসন বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকে না। যাতে সবার মতের ভিত্তিতে কাজগুলো বাস্তবায়িত হয়, সেটা নিশ্চিত করা আমার মূল উদ্দেশ্য । ছাত্রী হলগুলোর নিরাপত্তা, ডাইনিং-ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন, যৌক্তিক মূল্য নির্ধারণ, মালামালের নিরাপত্তা নিশ্চিতকরণ, ২৪ ঘন্টা স্যানিটারি ন্যাপকিন এর নিশ্চয়তা দিতে হবে সবার আগে। এছাড়া নতুন হলে লিফট,ওয়াইফাইজনিত সমস্যা নতুন নয়, যার দ্রুত সমস্যা করতে হবে। এছাড়া অভ্যন্তরীণ বিভিন্ন উদ্যোগ গ্রহণ যেমন উঁচু প্রাচীর নির্মাণ, সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি, বিভিন্ন ইনডোর গেমস, নিউজপেপার, ম্যাগাজিন ইন্সটলেশন। প্রার্থনা কক্ষ, রিডিং রুম, কমন রুম, রান্নাঘর, সর্বোপরি হল পরিষ্কার- পরিচ্ছন্নতা নিশ্চিত করব। এছাড়া ছাত্র হলে ৪ টি ও ছাত্রী হলে ২ টি করে প্রতি কক্ষে ফ্যানের ব্যবস্থা, খাবারের ভেন্ডিং মেশিন যেখানে ২৪ ঘন্টা খাবার পাওয়া যাবে( যা ছাত্র হলে ইতোমধ্যে আছে) এসবের সুব্যবস্থা নেই, এসব বৈষম্যের বিরুদ্ধে আমার কন্ঠ হবে তীব্র। হলের প্রত্যেকটা শিক্ষার্থীর আওয়াজ ই হবে আমার আওয়াজ। এই প্রতিজ্ঞা সামনে রেখেই আমি লড়াই করছি৷ কচ্ছপের গতিতে চলা প্রশাসনকে দ্রুত সমস্ত সমস্যা সমাধানের তাগিদ ও তা নিশ্চিত করতে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আশা করছি।
সুমাইয়া সুলতানা
নৃবিজ্ঞান বিভাগ,
৫১ তম আবর্তন রোকেয়া হল,
ব্যালট নম্বরঃ ০৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।