• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ঢাকা সিএমএম আদালতে মামলার চাপ, বিচারপ্রার্থীদের ভোগান্তি ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ​ভোলার গৃহবধূ মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শাশুড়িসহ ৩ আসামি চট্টগ্রামে গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার হিসেব দিত হবে আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

জয়পুর হাটে হজ্ব যাত্রীদের ফ্রী প্রশিক্ষণ ও বিশেষ উপহার প্রদান

Reporter Name / ৩৬২ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

জয়পুর হাটে হজ্ব যাত্রীদের ফ্রি প্রশিক্ষণ ও বিশেষ উপহার প্রদান

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

হজ্ব যাত্রাকে সহজ ও সুন্দর করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী ফ্রি হজ্ব প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে শহরের বাস টার্মিনাল সংলগ্ন হাউজিং এস্টেট এলাকার তাকওয়া অতিথি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রতি বছরের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক হজ যাত্রী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন হজ্ব যাত্রীদের আত্মীয়-স্বজনরাও। নারীদের জন্য পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।

সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চলে প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণে হজ্ব, উমরা ও জিয়ারত বিষয়ক গুরুত্বপূর্ণ মাসলা-মাসায়েল এবং নিয়ম-কানুন সম্পর্কে অংশ গ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষক সুলতান মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “একজন হজ্ব যাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ্ব পালনে যান। অথচ সঠিক নিয়ম-কানুন জানা না থাকায় অনেক সময় সমস্যার সম্মুখীন হন। প্রশিক্ষণের মাধ্যমে নিয়ম-কানুন জানা থাকলে হজ্ব পালন অনেক সহজ হয়।”

তিনি আরও সতর্ক করে বলেন, মক্কায় প্রচণ্ড গরম থাকে, তাই মসজিদে হারাম এলাকায় শীতল (কোল্ড) ও সাধারণ (নট কোল্ড) পানি থাকে—সতর্কতার সঙ্গে নট কোল্ড পানি পান করার পরামর্শও দেন তিনি।

প্রশিক্ষণ শেষে তাকওয়া অতিথি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ তোহা আলম, হাজী মাদ্রাসার শিক্ষক আব্দুল মোমিন, সাংবাদিক হারুনুর রশীদ, আল মামুন, শফিকুল ইসলামসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd