মোঃ মাকিবুর রহমান
বিশেষ প্রতিনিধি:
দৈনিক যুগান্তর বাংলাদেশ।
বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র জাকসু নির্বাচনে সহ-ক্রিড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন – (ছাবিকুনহার)। খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ এবং জাতীয় পর্যায়ের অর্জন তাকে ইতোমধ্যেই ক্যাম্পাসে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে।
মেয়েদের খেলাধুলা নিয়ে আমার অঙ্গীকার।
খেলাধুলা শুধু আনন্দ নয়, এটি আত্মবিশ্বাস, শারীরিক সুস্থতা ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম। আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রী যেন সাহসের সাথে খেলাধুলায় অংশ নিতে পারে।

তিনি বলেন “খেলাধুলা শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে, মনকে করে সতেজ এবং পড়াশোনায় মনোযোগ বাড়ায়। দলগত খেলার মাধ্যমে সহযোগিতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ তৈরি হয়। পাশাপাশি মানসিক চাপ কমিয়ে আত্মবিশ্বাস ও আনন্দ বাড়ে।”
ছাবিকুনহার কেবল একজন খেলোয়াড়ই নন, তিনি একজন নেত্রীও—যিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে কাজ করতে চান। তার প্রতিশ্রুতি, “খেলাধুলাকে শিক্ষার্থীদের মাঝে আরও ছড়িয়ে দিতে জাকসুর একটি কার্যকর ও সক্রিয় স্পোর্টস উইং গড়ে তোলা হবে।”

আমার লক্ষ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রী যেন নিজের প্রতিভা প্রকাশে কোনো বাধার মুখে না পড়ে। খেলাধুলা হবে সবার জন্য সমান সুযোগ ও সম্ভাবনার ক্ষেত্র।
ছাবিকুন্নাহার (পলি)
ব্যালট নংঃ ০৪
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ৫০ ব্যাচ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)
সহ:ক্রীড়া সম্পাদক (নারী) পদপ্রার্থী।