• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা

Reporter Name / ২৭৫ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

যুগান্তর বাংলাদেশ ডেস্ক :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তের বিষয়টি ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন।

সূত্রে জানা যায় , সভায় সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে শিগগিরই সব কয়টি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হইবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও মীর হেলাল।

এর আগে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে মো. ইদ্রিস মিয়া আহ্বায়ক ও হেলাল উদ্দীনকে সদস্যসচিব করা হয়। পরে ৬ মে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রিপোর্ট : দৈনিক যুগান্তর বাংলাদেশ ডেস্ক।
তাং: ২৩/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd