• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ

কুমিল্লায় যোগ দিলেন নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম

Reporter Name / ২৫১ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলা পুলিশে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ আনিসুজ্জামান, পিপিএম। যোগদানের পূর্বে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি কুমিল্লাকে জনবান্ধব, নিরাপদ ও সেবা-ভিত্তিক জেলা হিসেবে গড়ে তুলতে সকলকে আন্তরিকতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং পূর্ণ পেশাদারীত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “পুলিশের প্রতিটি সদস্য জনগণের আস্থা অর্জনের জন্য সর্বোচ্চ সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবে—এটাই আমাদের লক্ষ্য। জনগণের সেবা আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব।”

পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, জনমুখী এবং আধুনিক প্রণালীতে পরিচালিত হবে। এ ছাড়া, জনগণের নিরাপত্তা ও সামাজিক শান্তি বজায় রাখতে পুলিশকে আরও সক্রিয় এবং প্রগতিশীল পদক্ষেপ গ্রহণে নতুন পুলিশ সুপার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সেবা-ভিত্তিক উদ্যোগের সঙ্গে জেলা পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে আরও সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে নতুন পুলিশ সুপারের কার্যক্রম কুমিল্লাবাসীর জন্য নতুন আশা যোগ করবে বলেও ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd