• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত ঢাকার আশুলিয়ায় মাদক শিশু অপহরণ ও পাচারকারীদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে হলুদ সাংবাদিকতার আড়ালে ভুয়া সংগঠন: লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ফরিদ চিসতির বিরুদ্ধে কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

কুমিল্লা প্রেস ক্লাবে মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

Reporter Name / ২৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও কুমিল্লা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান তাওহীদ হোসেন মিঠু’র মমতাময়ী মা এবং কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল সুমনের পিতার রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই মিলাদ মাহফিল ও শোকসভায় সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে মরহুমদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। সভায় বক্তব্য রাখেন:এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক ,কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ,সিনিয়র সদস্য মোঃ সহিদউল্লাহ,সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস,দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন,বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু.কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল,সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না,সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান রাফি

অনুষ্ঠানের শুরুতে মরহুমদের স্মৃতিচারণ করা হয় এবং মিলাদ মাহফিল শেষে বিশেষ দোয়া পরিচালনা করে তাঁদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

শোকসভায় বক্তারা বলেন, মরহুমরা তাঁদের পরিবার ও সমাজে ছিলেন অত্যন্ত সম্মানিত, স্নেহশীল ও দায়িত্ববান ব্যক্তিত্ব। তাঁদের অকাল প্রয়াণে পরিবারসহ সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল,কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান আশিক ,কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান,কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য সাকলাইন যোবায়ের, অর্থ সম্পাদক মোঃ মাইনউদ্দিন,ক্রীড়া সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন,সদস্য মোঃ সাফি,বার্তা বাজারের প্রতিনিধি মোঃ সোহান আহমেদ সুমন

এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন।

শোকসভা ও মিলাদ মাহফিল শেষ হওয়া পর সাংবাদিক নেতারা বলেন, এ ধরনের মিলাদ ও শোকসভা সাংবাদিক সমাজের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। তারা মরহুমদের অবদান স্মরণ করে, তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd