• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর পশ্চিম রেলক্রসিং দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রেলগেটের ব্যারিয়ারটি দুর্বৃত্তদের ভাঙচুরের পর দীর্ঘ সময় ধরে মেরামত না হওয়ায় ট্রেন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এটি ঢাকা–চট্টগ্রাম রুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলপথ। একই সঙ্গে বুড়িচং উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ, ট্রাক, ট্রলি, সিএনজি, অটোরিকশা, ভ্যান ও রিকশা এ পথ ব্যবহার করে। ব্যারিয়ার ও গেটম্যান না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক ও লেখক শাহাজাহান বাশার , মোরশেদ আলম,মেডিসিন ব্যবসায়ী লোকমান ও জামাল জানান, প্রায় দুই বছর আগে এই রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় একটি অটোরিকশাকে ট্রেন ধাক্কা দিলে সেটি প্রায় ৫০ হাত দূরে ছিটকে পড়ে। ওই দুর্ঘটনায় ছয়জন নিহত হন। এরপরও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।
কালিকাপুর আঃ মতিন ডিগ্রি কলেজের প্রভাষক সঞ্জয় চন্দ্র দাস বলেন, “এই রেলক্রসিংয়ে গেটম্যান ও ব্যারিয়ার দুটিই জরুরি। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এটি অরক্ষিত হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করে জনগণের দাবি বাস্তবায়ন করা উচিত।”
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আগেই কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ের ব্যারিয়ার পুনঃস্থাপন, গেটম্যান নিয়োগ এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd