• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

কালাইয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল প্রশাসন

Reporter Name / ৯৬৭ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রিনা আক্তার

কালাই প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে অবৈধ ভাবে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে কালাই উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।

বুধবার (১৩ আগষ্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার করিমপুর মোড়ের পাশের খালে এবং পাঁচগ্রাম ও জালাইগাড়ি রাস্তার দু’পাশে অভিযান চালিয়ে এসব চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো কালাই উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এর আগেও বিগত দিনে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে উপজেলা পরিষদের চত্বরে ধ্বংস করা হয়।

এছাড়াও মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ৪/ক অনুযায়ী মোলামগাড়ি বাজারে সিদ্দিক নামে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলাম, অফিস সহকারী সোহেল রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

তিনি আরো বলেন, গত ৭ তারিখে হাতিয়র থেকে বৈরাগীরহাট পর্যন্ত রাস্তার দুপাশে প্রাপ্ত চায়না দুয়ারি ও কারেন্ট জাল এবং ১১ তারিখে মাত্রাই ইউনিয়নের কানমুনা হারাবতি খালে প্রাপ্ত অবৈধ জাল, এছাড়াও পুনট হাটে দোকানে প্রাপ্ত অবৈধ চায়না দুয়ারি জাল জনস্বার্থে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd