• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশন নেতার শিশু নিরাপত্তা: নিখোঁজের পর মরদেহ, আর কত অপেক্ষা? তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল

কারবালার প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির আহ্বান:মইনীয়া যুব ফোরাম সভাপতি শাহজাদা সৈয়দ মাসুক-এ মইনুদ্দীন

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

২৫জুন-২০২৬, বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১০ মহররম উপলক্ষে ইমাম হোসাইন (রাঃ) ও কারবালার শহিদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল এবং শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করে মইনীয়া ইয়ুথ ফোরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি ও মাইজভাণ্ডার দরবার শরিফের শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, কারবালার আত্মত্যাগ শুধু মুসলিম উম্মাহ নয়, সমগ্র মানবজাতির জন্য ন্যায়, সত্য ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, বাহ্যিক পরিচয় নয়, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকাই প্রকৃত ঈমানের পরিচয়।
তিনি আরও বলেন, ইমাম হোসাইন (রাঃ)-এর আত্মত্যাগ কেয়ামত পর্যন্ত জালিমের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পাঠ্যপুস্তকে কারবালার প্রকৃত ইতিহাস ও এর শিক্ষণীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব গিয়াস আহমেদ। উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নিউইয়র্ক শাখার আলেমগণ । মিলাদ ও মুনাজাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। পরে সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd