• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র কমিটি গঠন মোহাম্মদ আলী নিরব বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়:

কবিতা : খেয়ালি মন

Reporter Name / ৩৩৪ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

**লেখক: মোঃ শাহজাহান বাশার**

মনটা আজ খেয়ালিতে ভরা,
কখনো হাসে, কখনো করে হাহাকার ধরা।
আকাশ ছুঁতে চায়, মেঘে মেশে আলো,
অকারণেই খুঁজে ফেরে দূর এক ভালো।

নিশিথ রাতে জানালার পাশে,
চাঁদকে জিজ্ঞেস করে অজস্র ভাসে —
“কেন এ মন এমন অচেনা হয়?”
উত্তর আসে নীরবতায় ক্ষয়।

পাখিরা ঘুমায়, বাতাস থেমে,
তবু এ মন উড়ে যায় অচিন নেমে।
কখনো স্বপ্ন, কখনো ব্যথা,
তবু থামে না এর অন্তহীন কথা।

বৃষ্টি নামে, ভিজে পথঘাট,
মনটা তখন করে নতুন আঘাত।
তবু সেই মনই আবার হাসে,
রঙিন রোদে, নতুন ভোরের আশে।

এই মনই জীবন, খেয়ালি তার গান,
চায় না বাঁধা, চায় শুধু জ্ঞান।
কখনো সে শিশু, কখনো জোনাকি,
খেয়ালি মন — অনন্ত ফাঁকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd