• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

আগুন নেভানোর জন্য পানি আনতে গিয়ে পুকুরেই ডুবল হেলিকপ্টার

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি

ফ্রান্সের রোসপোরদেন অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে একটি ফায়ারফাইটার হেলিকপ্টার পুকুরে বিধ্বস্ত হয়েছে। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন হেলিকপ্টারের দুই ক্রু সদস্য।

রোববার সন্ধ্যায় স্থানীয় একটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে নিচে নামার সময় হেলিকপ্টারের গতি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মুহূর্তেই সেটি পানিতে তলিয়ে যায়। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে হেলিকপ্টারের পাখা পানিতে আঘাত করার পর দ্রুত ডুবে যাওয়ার দৃশ্য স্পষ্ট দেখা গেছে।

হেলিকপ্টারে থাকা পাইলট এবং এক ফায়ারফাইটার নিজ উদ্যোগে বের হয়ে সাঁতরে নিরাপদে তীরে পৌঁছান। তারা আহত হলেও আশঙ্কাজনক নন। ফ্রান্সের ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয় এবং আগুন নেভাতে বিকল্প হেলিকপ্টার পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, পুকুরে হেলিকপ্টার ডুবে যাওয়ার কারণে পরিবেশগত ঝুঁকি এড়াতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd