• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা-২০২৫’ পেল আল কাওছার মেরিট মাদরাসা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম ইসরাইল বল্লভপুর ভাসানী বাজারে যুব সমাজের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা আশুলিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের হামলায় ১০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ পশ্চিম কুটিনাওডাঙ্গা মাকরুটারি জামে মসজিদে টাইলস কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন(হাজী সোহেল) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খুলনার ফুলতলায় বায়োগ্যাস পল্লীর উদ্বোধন করলেন আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক

অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকুসহ যুবক আটক, মামলা দায়ের ও আদালতে সোপর্দ

Reporter Name / ৩১২ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ ফারুক সরকার জেলা প্রতিনিধি (বগুড়া )

বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ টিপ চাকুসহ এক যুবককে আটক করেছে।

থানার এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শুক্রবার (৮ নভেম্বর ২০২৫) রাত ১টা ২০ মিনিটের দিকে শাজাহানপুর থানাধীন খলিশাকান্দি মধ্যপাড়া এলাকায় সাবেক মেম্বার মোজাম্মেল হকের বাড়ির পেছনে “খোরশেদ আলম স্টোর” নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোঃ সজীব হাসান (২০), পিতা মোঃ আব্দুর রাজ্জাক, সাং খলিশাকান্দি উত্তরপাড়া, থানা শাজাহানপুর, জেলা বগুড়া-কে গ্রেফতার করা হয়। তল্লাশীকালে তার কাছ থেকে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়।

পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং তাকে শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd