• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ICP Blood Care Bongshikunda–এর ২০২৬ সেশনের পরিচালনা কমিটি ঘোষণা

Reporter Name / ৩৭৬ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ইসলামী ছাত্র পরিষদ বংশীকুন্ডার উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ICP Blood Care Bongshikunda–এর ২০২৬ সেশনের জন্য নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে এক বার্তায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন তাদের সবাইকে খাঁটি নিয়ত, দায়িত্বশীলতা ও অবিচল নিষ্ঠার সঙ্গে মানবতার সেবায় কাজ করার তাওফিক দান করেন। তাদের এই খেদমত যেন তিনি কবুল করেন এবং এর মাধ্যমে অসংখ্য মানুষের উপকার সাধিত হয়—এ কামনাও করা হয়।

নবগঠিত পরিচালনা কমিটির পদবি ও দায়িত্বশীলদের নাম নিম্নরূপ—
প্রধান পরিচালক: তোফাজ্জল হোসেন
সহকারী পরিচালক: শামীম আহমেদ জয়
কার্যনির্বাহী সম্পাদক: খোকন মোহাম্মদ রিয়ান
প্রশিক্ষণ ইনচার্জ: আকিব মাহমুদ
ডোনার ব্যবস্থাপনা ইনচার্জ: বায়েজিদ আহমেদ
হেল্পলাইন ইনচার্জ: শাহ আলম সৌরভ
হাসপাতাল সমন্বয় ইনচার্জ: রাজেল আহমেদ
মাঠ সহায়তা ইনচার্জ: মোবারক হোসেন
প্রচার ও মিডিয়া ইনচার্জ: নাফিজ আহমেদ
হিসাব ও রেকর্ডিং ইনচার্জ: শরিফ বিন আব্দুল কুদ্দুস
পরিকল্পনা ও গবেষণা ইনচার্জ: জামাত উল্লাহ

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন পরিচালনা কমিটি রক্তদানের মতো মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নেবে। এতে জরুরি মুহূর্তে রক্তের সংকটে থাকা রোগীদের পাশে দাঁড়ানো সহজ হবে এবং সমাজে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের পরিসর আরও বিস্তৃত হবে।

উল্লেখ্য, ICP Blood Care Bongshikunda দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসহায় ও মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবগঠিত পরিচালনা কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd