• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ঢাকা সিএমএম আদালতে মামলার চাপ, বিচারপ্রার্থীদের ভোগান্তি ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ​ভোলার গৃহবধূ মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শাশুড়িসহ ৩ আসামি চট্টগ্রামে গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার হিসেব দিত হবে আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

সূফি দর্শন তাসাউফের শিক্ষাই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা,মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারে -ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

Reporter Name / ৩৭৬ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, ইসলামের মূল নির্যাস সুফিবাদ মানুষের আত্মোন্নয়নে প্রেম ভালোবাসা ও সহাবস্থানের মাধ্যমে সৃষ্টির কল্যাণ নিশ্চিত করে। আধুনিক সমাজ বিনির্মাণে সুফি তরিকার বিকল্প নেই। একমাত্র সুফিবাদই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারে।

আধুনিক সমাজ বিনির্মানে সুফি তরিকার প্রভাবকে কাজে লাগাতে হবে এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সুফিদের আত্মনিয়োগ করতে হবে, খানকা থেকে বেরিয়ে আসতে হবে। তবে সুফিবাদ সম্পর্কে মানুষের মাঝে যে নেতিবাচক ধারণা সেটা দূর হয়ে যাবে। তিনি আরো বলেন, আল্লাহর অলিদের দরবারে মানুষের আগমন দিন দিন বাড়ছে। কেউ চেষ্টা করলেও কমাতে পারবেনা। তিনি বলেন রবের পক্ষ হতে মানবতার কল্যাণে, দেশের কল্যাণে অলি-আল্লাহদের দুনিয়াতে পাঠানো হয়েছে। বিএসপি চেয়ারম্যান বলেন, শান্তি ও নিরাপত্তা স্থাপনে ইসলামের দৃষ্টান্ত অনন্য। এজন্য ইসলামকে বলা হয় শান্তির ধর্ম। সহমর্মিতার ধর্ম। সম্প্রীতির ধর্ম। জঙ্গিবাদ সন্ত্রাস উগ্রবাদিতা ইসলাম সমর্থন করেনা। বুধবার (২৯ অক্টোবর) গাজীপুর জেলার টঙ্গী থানার মুদাফা এলাকায় হযরত হায়দার আলী শাহ্ (রহঃ) এর ৪৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মাজারের মুতাওয়াল্লী, বিশিষ্ট ওলামায়ে কেরাম, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd