• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২১৪ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাতে আনুমানিক রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার করপাটি মরকটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী আবদুর রহিম (পিতা: মৃত আবদুল কুদ্দুস, গ্রাম: করপাটি, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা) কে আটক করা হয়। তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে সেনা সদস্যরা উদ্ধারকৃত ইয়াবা, মোবাইল ফোন ও নগদ অর্থসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে আটককৃত ব্যক্তিকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে পরবর্তীতে অভিযান সফলভাবে সম্পন্ন হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। সচেতন নাগরিকেরা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “মাদকবিরোধী এই অভিযান এলাকায় দীর্ঘদিনের ত্রাসের অবসান ঘটিয়েছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত।”

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এক কর্মকর্তা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় মাদকবিরোধী অভিযানে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করছেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনীর এ উদ্যোগে চৌদ্দগ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মাদক নির্মূলে নতুন আশার সঞ্চার ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd