• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

তিতাস গ্যাসের ৬” × ১০০০ psig সঞ্চালন পাইপ লাইন হতে গ্যাস চুরির অপরাধে ময়মনসিংহে ১৫ জন আটক

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

সিনিয়র স্টাফ রিপোর্টার

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিযুক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং তিতাস গ্যাসের নিজস্ব ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে। এসব অভিযানের ফলে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সাথে জড়িত দুষ্কৃতকারী চক্র এখন ময়মনসিংহ এলাকায় তাদের ঘাটি স্হাপন করেছে। এই চক্রটি অবৈধভাবে চুনা কারখানায় গ্যাস সংযোগ দিয়ে অবৈধভাবে টাকা আয় করছে। সে প্রেক্ষিতেই গত ২৬/১০/২০২৫ তারিখে চর রঘুরামপুর, ময়মনসিংহ হতে নেত্রকোনা গামী ৬” × ১০০০ psig সঞ্চালন পাইপ লাইনের শম্ভুগঞ্জ, ময়মনসিংহ নামক স্থানে অবৈধ চুনা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের লক্ষ্যে ০২ টি সার্ভিস টি স্থাপন করা হয় এবং গ্যাস লিকেজ সৃস্টি হয়। তাৎক্ষণিকভাবে অত্র কোম্পানির কর্মকর্তা/কর্মচারী এবং পুলিশের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগে জড়িত ১৫ জন’কে আটক করে থানায় সোপর্দ করা হয় এবং থানায় মামলা রজু করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিষয়ে জিরো টলারেন্স। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ গ্যাস সংযোগের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩৮৯টি শিল্প, ৫২০টি বাণিজ্যিক ও ৭০,৮৯৮টি আবাসিকসহ মোট ৭১,৮০৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫২,৬৭৮টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ২৯১.৩ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd