• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ফকিরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন স্লোগান: “হাত ধোয়ার নায়ক হোন”

Reporter Name / ৪৬৪ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুর গাজী

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।
এবারের প্রতিপাদ্য ছিল—“হাত ধোয়ার নায়ক হোন।”
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর স্বাস্থ্য অভ্যাস, যা সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস সবার মাঝে গড়ে তুলতে হবে।
এর আগে ফকিরহাট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd