• শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাৎ: চট্টগ্রামে গ্রেপ্তার ৩ জন, মালামাল উদ্ধার তানোরে ডাসকো ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন কোন দেশের সাথে প্রভুত্ব নয়—রাষ্ট্রের স্বার্থেই চাই বন্ধুত্ব ফজলুল উলুম মাদরাসার কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক হলেন আছমত আলী ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

রসুলপুরে শিক্ষার আলো জ্বালাতে স্কুল স্থাপনের ঘোষণা মাহবুবুর রহমানের

Reporter Name / ১৯২ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাগনার হাওরের রসুলপুর গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। প্রায় দেড় শতাধিক পরিবারের এই গ্রামে অধিকাংশ মানুষ কৃষি ও মাছ ধরার পেশায় যুক্ত। শিক্ষার সুযোগ না থাকায় গ্রামের শিশুরা দীর্ঘদিন ধরে শিক্ষাবঞ্চিত।

এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে রসুলপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণসহ নানা সেবা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এ বিষয়ে মাহবুবুর রহমান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে হাওরের শিক্ষা-বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে চাই। রসুলপুরে গিয়ে শুনি, এখানে কোনো স্কুল নেই। বাচ্চারা স্লোগান দিচ্ছিল— আমাদের চাই স্কুল! তাই আমি কথা দিয়েছি, নতুন বছরে তাদের জন্য বিদ্যালয় চালু করব।”

তিনি আরও জানান, “হাওরের পানি শুকিয়ে গেলে স্কুল নির্মাণ কাজ শুরু হবে। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দেওয়া হবে।”

স্থানীয়রা জানান, বর্ষায় ছয় মাস হাওর পানিতে ডুবে থাকে, ফলে শিশুরা স্কুলে যেতে পারে না। নতুন বিদ্যালয় স্থাপনের এই ঘোষণায় তারা আশার আলো দেখছেন।

জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার বলেন, “ব্যক্তি উদ্যোগে স্কুল স্থাপন হলে শিক্ষাবঞ্চিত শিশুরা উপকৃত হবে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd