• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি বাগেরহাটে চোরাই এগারটি গরু ও পিকআপ উদ্ধার, ৩ আসামি গ্রেফতার ফকিরহাটে এক মাদক সেবনকারী-কে কারাদন্ড মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপনে গুণীজন, প্রশাসন ও সাংবাদিকদের মিলনমেলা শাহরাস্তিতে মাদক কারবারির মোবাইলে পুলিশের সঙ্গে আর্থিক লেনদেনের চ্যাট ও ভয়েস ক্লিপের অভিযোগ আজিমপুর ফুটবল একাডেমিতে নিজেকে গড়ে তুলছেন সম্ভাবনাময় ফুটবলার ইয়াছিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম দমনে ‘জিরো টলারেন্স’ স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার বুড়িচংয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, গাছতলায় চলছে পাঠদান; চরম ঝুঁকিতে শতাধিক শিক্ষার্থী বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এবার গ্রামেই, দক্ষিণ জয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৫০ রোগীর চিকিৎসা রেল কর্মচারীদের একাংশ ও বহিরাগত সিন্ডিকেটের যোগসাজশ:

মাধবপুরে স্টার সিরামিক গুদামে আগুন

Reporter Name / ৮৯১ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিক কারখানার রাসায়নিক গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯ টায় সৃষ্ট অগ্নিকান্ডে সিরামিক উৎপাদনের বিভিন্ন রাসায়নিক প্রদার্থ ও কাচাঁমাল পুড়ে গেছে। মাধবপুর ও শায়েস্থাগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

স্টার সিরামিকের প্রশাসনিক কর্মকর্তা পল্লব চক্রবর্তী জানান, সিরামিক কারখানার ছোট একটি গুদামে সিরামিক উৎপাদনের কিছু রাসায়নিক প্রদার্থ মজুদ ছিল। রোববার সাড়ে ৯ টার দিকে হঠাৎ ওই গুদামে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় কারখানার বড় ধরনের ক্ষতি হয়নি। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd