মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রাম থেকে ৩২০ গ্রাম গাঁজাসহ নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— চান্দালীপাড়ার খোরশেদ মিয়ার মেয়ে মোছা. রুজিনা আক্তার (২৯) এবং হামিদপুর গ্রামের কটু মিয়ার ছেলে চাঁন মিয়া (৪০)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
#
শিহাব মিয়া
০১৭৯৯-১১৩৬৫৩
২৪.০৯.২৫