• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ আটক নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! মাগুরা মঘি ইউনিয়ন বড়খড়ি সড়কের নির্মাণ কাজে তথ্য সংগ্রহ করতে গেলেতথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা,

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে ৬ মাস ঘর সংসার করার পর ফেরত গেলো খাদিজা

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জেলা প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সুত্র ধরে প্রেম, অতঃপর ৬ মাস ঘর সংসার করার অবশেষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়ার ভুইডোবা সীমান্ত দিয়ে ভারতীয় এক মহিলাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে তার পরিবারের হাতে তুলে দিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

ভারত ফেরত যাওয়া নাগরিক (মহিলা) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার চকমামদী মহিপুর গ্রামের মৃত দিদার মন্ডলের মেয়ে মোছাঃ খাদিজা বিবি (৩০)। খাদিজা বলেন, বাংলাদেশের জয়পুরহাট শহরের রমজান মন্ডলের ছেলে আল-আমিনের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য ভারত ছেড়ে বাংলাদেশ আল-আমিনের বাড়িতে যাই।

প্রায় ৬’মাস তার সঙ্গে ঘর সংসার করি সরকারিভাবে আমাদের বিয়ের কাবিন না হলেও ইসলামী মত হয়েছে। আমার ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হবে ভেবে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমার বড় ভাইয়ের মাধ্যমে ভুইডোবা সীমান্তের এক যুবকের মাধ্যমে যোগাযোগ করি। গত সোমবার আল-আমিন কাজের জন্য বাহিরে গেলে আমি বাড়ি থেকে পালিয়ে সীমান্তে চলে আসলে বিজিবি আটক করে। খাদিজা আরো বলেন, আমার ১৪ বছরের ১’ছেলে ও ৭ বছরের ১’মেয়ে সন্তান আছে। স্বামী মমতাজ মন্ডলের সঙ্গে আমাদের সাংসারিক জীবনে প্রায় ঝগড়া হতো এক সময় আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করেছে সে।

বুধবার বিকালে উপজেলার ভুইডোবা সীমান্তের ২৮১/৬২ পিলার এলাকা দিয়ে খাদিজাকে উভয় বাহিনীর সদস্যর উপস্থিতিতে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক অপরদিকে ভারতের বালুপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি মারিআপ্পান সহ উভয় বাহিনীর সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd