• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটির উপজেলা কমিটি গঠন ও অনুমোদন দক্ষিণ সুরমায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘তীর জুয়া’র রমরমা আসর: নেপথ্যে অন্তরের মা জুবেদা বেগম মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর সাথে নাগেশ্বরীর সাকিবুল আলমের সাক্ষাৎ ​কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় নাগেশ্বরীর সাইফুর রহমান দুলাল-এর গুরুত্বপূর্ণ বক্তব্য ও অংশগ্রহণ ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন,সভাপতি জাহিদ সম্পাদক শামীম রাজধানীর বসুন্ধরা থেকে জনপ্রিয় অভিনেত্রীর ম/র/দে/হ উদ্ধার বুড়িচংয়ের কণ্ঠনগরে জানাজার নামাজের স্থান সংস্কারে সমাজসেবক আলহাজ্ব ওমর ফারুকের উদ্যোগ এক দিন পরই বাড়ল সোনার দাম, আজ ভরিতে ২,১৫৮ টাকা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বাংলাদেশের রাজনীতিতে কি একজন খলনায়ক থাকতেই হবে?

প্রথম বর্ষেই ডাকসুর ভিপি পদে হেভি ওয়েট প্রার্থীর বিপক্ষে লড়বে মুদাব্বির।

Reporter Name / ৩৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মোঃ মাকিবুর রহমান

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ডাকসু নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মুদাব্বীর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এ শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন।

আজ আমি কেবল একজন প্রার্থী নই—আমি আপনাদেরই একজন সহপাঠী, যে বিশ্বাস করে এই বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি দেয় না; নেতৃত্ব গড়ে, সাহসী করে, দায়বদ্ধতা শেখায়, এবং মানবিকতার শিক্ষা দেয়।

কেন আমি দাঁড়িয়েছি:

● ক্ষমতার জন্য নয়—দায়িত্বের জন্য।
● উচ্ছ্বসিত স্লোগানের জন্য নয়—সমাধানের জন্য।
● বিভেদের জন্য নয়—ঐক্যের জন্য।

আমি চাই ডাকসু হোক এমন একটি প্রতিষ্ঠান, যাকে শিক্ষার্থীরা বিশ্বাস করবে —“কথা নয়, কাজে ”—এটাই আমার রাজনীতি ।

আমাদের পরিচয়—এক ক্যাম্পাস, এক পরিবার:
১৯২১ সালের ঐতিহ্যের ধারক এই ক্যাম্পাসে আমরা প্রায় ৪০,০০০ শিক্ষার্থী —বিভাগ ভিন্ন, ভাষা ভিন্ন, স্বপ্ন ভিন্ন—কিন্তু পরিচয় এক: আমরা ঢাবিয়ান।
এই ক্যাম্পাসে প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা, সম্মান, সুযোগ এবং কণ্ঠস্বর সমান—এটাই হবে আমার নেতৃত্বের প্রথম নীতি ।

তিনি জানান, ভিপি হিসেবে নির্বাচিত হলে ৩০-৬০-৯০ দিনের রোডম্যাপ, ত্রৈমাসিক পাবলিক রিপোর্ট ও ওপেন টাউনহল চালু করবেন। শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও নেতৃত্ব নিশ্চিত করাই হবে তার নেতৃত্বের মূল নীতি।

নারী শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বার্তায় মুদাব্বীর লেখেন, ‘আমাদের ৪৮ শতাংশ শিক্ষার্থী নারী। তাদের নিরাপত্তা, আসন, স্বাস্থ্য ও নেতৃত্ব নিশ্চিত না হলে ডাকসু কখনোই পূর্ণাঙ্গ হবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—কথা নয়, সময়সীমাসহ ফল দেখাবো।’

তিনি আরও লেখেন, ‘আমার প্রতিশ্রুতি তিনটি—কথা নয়, কাজে প্রমাণ; ফাইল নয়, ফলাফল; প্রতিশ্রুতি নয়, সময়সীমাসহ ডেলিভারি।’

তিনি আরও লেখেন, যদি বিশ্বাস করেন—আমরা একসাথে পারি —তাহলে আপনারা হাত বাড়ান, কণ্ঠ তুলুন, ভোট দিন—একটি সেবাধর্মী , স্বচ্ছ ও ফলাফলমখুী ডাকসুর পক্ষে।

আমি মুদাব্বীর রহমান—VP হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি; স্বচ্ছতা, দ্রুততা, এবং ফলাফল।

জয় হোক জ্ঞানের, জয় হোক মানবতার, জয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐক্যের।

মোঃ মুদাব্বীর রহমান
ইতিহাস বিভাগ (২৪-২৫)
শেখ মুজিবুর রহমান হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd