মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি- ২০২৫ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর এসএসসি- পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফরিদপুর পুলিশ লাইনস ড্রিল শেডে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও সভাপতি, পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর জনাব মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর জনাব মোঃ শামছুল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, অধ্যক্ষ, পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, ফরিদপুরসহ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি- ২০২৫ পরীক্ষায় ৩৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ৩১৩ জন পাশ করে। পাশের হার ছিল ৯১.৭৮%। জিপিএ- ৫ পেয়ে পাশ করেছে ৮৭ জন শিক্ষার্থী যার মধ্যে ২৫ জন শিক্ষার্থী গোল্ডেন জিপি- ৫ পেয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এ আয়োজন করা হয়েছে।
পরবর্তীতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ হতে এসএসসি- ২০২৫ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করেন।