• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাভার ডিবির বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র কমিটি গঠন মোহাম্মদ আলী নিরব বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি

ভান্ডারিয়ায় হিন্দু ধর্মাবলম্বী একটি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ

Reporter Name / ২৫৬ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় হিন্দু ধর্মাবলম্বী একটি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নও মুসলিম পরিবার ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই পরিবারের আগের অনিল দত্ত, পিতাঃ নরেন্দ্র দত্ত, বর্তমান তার নাম আব্দুর রহমান। তার পিতা মৃত-নরেন্দ্র দত্ত, মাতা উষা রানী দত্ত, তার স্ত্রী অনিমা দত্ত , স্বামী অনিল দত্ত, মাতা শোভারানী দা, বর্তমান ফাতিমা, স্বামী আব্দুর রহমান, মাতাঃ শোভারানী দা, ছেলে উত্তম কুমার, পিতাঃ অনিল দত্ত, মাতাঃ অনিমা, বর্তমান নুরনবী,পিতাঃ আব্দুর রহমান, মাতাঃ ফাতিমা এফিডেভিট ও জন্মসনদ সূত্রে জানা যায় তাদের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরশহরের গাজীপুর গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে অনিল দত্তর ছোট ছেলে গৌতম দত্ত প্রথমে মুসলিম ধর্ম গ্রহন করেন। বর্তমানে তার নাম নুরমোহাম্মাদ ছোট ছেলের অনুপ্রেরণায় গোটা পরিবার ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নিলেও বিভিন্ন সামাজিক কারণে থেমে থাকলেও গত ১৮ জুন সকালে বিজ্ঞ সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ও স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে গোটা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ছোট ছেলে নুরমোহাম্মাদ বলেন শৈশব থেকেই মুসলমান বন্ধুদের সাথে বড় হয়েছি। ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিলো। ইসলামীক গান, গজল, ওয়াজ নিয়মিত শুনতাম। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনেকের সাথে পরামর্শ করেছি। আমি ২০২২ সালে নোটারি পাবলিকের মাধ্যমে ও আমার এলাকার মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার পরিবারে বাবা, মা ও বড় ভাই ইসলাম ধর্ম গ্রহণ করায় আমি খুব খুশি ও আনন্দবোধ করছি। অনেক মুসলমান ভাই আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করছে। তাছড়াও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।
এ বিষয়ে পিরোজপুর বিজ্ঞ সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে কর্মরত আইনজীবী রফিকুল ইসলাম বলেন, নওমুসলিম আব্দুর রহমান তার পরিবারের স্ত্রীর ও বড় ছেলে, নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম পরিবর্তন ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বতর্মমানে তার স্ত্রীর নাম ফাতেমা ও ছেলে নাম নুর নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd