• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কালাইয়ে ১লা মে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৬০ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ শে এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে পহেলা মে দিবস জাঁকজমক ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) কালাই ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, কালাই বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কালাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও নায়েবেআমির আব্দুর রউফ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল আলিম, উপজেলা ওলামা সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ আরো অনেকে।
এ সময় অত্র প্রস্তুতিমূলক সভায় অফিসারগন, উপজেলার ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে অত্র সভার সভাপতি ইউএনও মহোদয় সকলের অবগতির জন্য বলেন আগামী বৃহস্পতিবার ১ লা মে উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করার কথা জানিয়ে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd