• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র কমিটি গঠন মোহাম্মদ আলী নিরব বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়:

Reporter Name / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

দিন দিন লোভ পাচ্ছে মানুষের বিবেক। অপরাধ করেও বোধগম্য নয়। কেন আমি এই অপরাধ করলাম? সম্প্রতি পত্র-পত্রিকায় দেখা যায় নিজের নাড় ছেঁড়া ধন (সন্তান)কে বিক্রি করে নিজের প্রয়োজনীয় স্বর্ণ অলংকার ও মোবাইল কিনলেন মা! জঘন্য এ কাজটি করার পরেও চিন্তিত বা হতাশ নয় ঐ মা। গত কয়েক দিন আগে টাঙ্গাইলের মধুপুরে এ ঘটনা ঘটেছে। মাত্র চল্লিশ হাজার টাকার জন্য নিজের ৪ মাসের অবুঝ সন্তান কে বিক্রি করে দিল। অন্যদিকে আবার নিজের দুই ফুটফুটে সন্তানকে হত্যা করলো মা? এমন কি খবর শুনা যায় রাজধানী ঢাকার মোহাম্মদপুরে। আসলে এভাবে আরো অনেক ঘটনা আজকাল আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পায়। যা দেখলে নিজের বিবেক কে ও নাড়া দেয়। অন্যদিকে গত কয়েকদিন আগে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই ঘটনাটি প্রেম গঠিত কারণে হলেও। অনেকে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কলকাঠি নাড়ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ধরনের মামলার বিষয় গুলো দ্রুত বিচারের আওতায় আনা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। তুচ্ছ বিষয় নিয়ে এই হত্যাকান্ড ঘটনাটি সৃষ্টি হয়। এতেই বুঝা যায় মানুষের বিবেক দিন দিন লোক পাচ্ছে। এ সমস্ত বিবেকহীন কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সব সময় যেকোন বিষয় ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমরা কাউকে খুশি করার জন্য বা নিজেকে খুশি রাখার জন্য অন্যায় কাজে লিপ্ত হতে পারবো না। এই বিবেকটা মানুষের মধ্যে কাজ করতে হবে। এই ধরনের বিবেকহীন কাজ কেউ লোভে পড়ে করে কেউ আবার শিক্ষিত হইয়েও করে। এ ধরনের বিবেকহীন কাজ থেকে মানুষ বের হতে না পারাটা দেশ ও জাতির জন্য অশুভ লক্ষণ। আমরা এত শিক্ষিত হয়ে লাভ কি যদি বিপদ আপদে আমাদের বিবেক ঠিক না থাকে। প্রবাদে আছে মানুষের বিবেকই শ্রেষ্ঠ আদালত। এ কথাটা আমরা জানি কিন্তু মানতে নারাজ। মানুষের বিবেক ঠিকমতো কাজ না করলে। এখানে প্রশাসন দিয়ে কোন কাজে আসবে না। আগে আমাদের নিজেদের বিবেককে জাগ্রত করতে হবে। একজন মানুষের মধ্যে বিবেক ও মনুষত্ববোধ থাকায় অতীব জরুরী। বিবেকহীন মানুষ পশুর সমান। অন্যায় করার পরও যদি আমাদের বিবেক জাগ্রত না হয়। তাহলে বুঝতে হবে এখানে কোন কিন্তু রয়েছে?সুতরাং আমাদের সব সময় বিবেকবান ও মনুষত্ববান হয়ে চলতে হবে। দেশের শান্তি-শৃংখলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। আসুন আমরা নিজেদের বিবেককে জাগ্রত করি।

সহ-সম্পাদক,দৈনিক যুগান্তর বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd