• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এসএমপি ডিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ফলসহ গ্রেফতার ১, পিকআপ আটক

​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
​জেলা প্রতিনিধি ভোলা
ভোলার দৌলতখান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
​বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোলা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
​গ্রেপ্তারকৃতদের হলো
সপু — পিতা: মো. মতলব ১ নং ওয়ার্ড, ভবানীপুর ইউনিয়ন, সাদ্দাম — পিতা: সিরাজ ৮ নং ওয়ার্ড, ভবানীপুর ইউনিয়ন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে দলীয় মনোনয়ন ফরম না দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি হয়। ওই দিন আলমগীর হোসেনের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে দলীয় কার্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তারা সহিংস হয়ে ওঠে এবং দৌলতখান উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।
​দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে পরবর্তী সময়ে জড়িতদের বিরুদ্ধে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
​উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ এবং সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

 

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd