• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জয়পুরহাটে বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name / ৩২৫ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। রোববার সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আনন্দ শোভা যাত্রা বের করা হয়।

শোভা যাত্রায় জেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করে। পরে কালেক্টরেট মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এতে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, জেলা জাসাসসহ ১৯টি সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে।

এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাংগালী খাবারের আয়োজন করা হয়।বৈশাখ কে কেন্দ্র করে দুদিনব্যাপী মেলার আয়োজন চলছে। মেলায় মিঠাই মিষ্টান্নসহ গ্রামীন ঐতিহ্যের বেশ কিছু স্টল অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd