• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সংকটে সিইউএফএল সার কারখানার উৎপাদন বন্ধ

Reporter Name / ২৪৩ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সহ-সম্পাদক,দৈনিক যুগান্তর বাংলাদেশ

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায়
গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল)। গতকাল শুক্রবার ১১ই এপ্রিল সকাল ০৭ টার দিকে উৎপাদন বন্ধ করে দেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালনাধীন কারখানাটি।

সূত্রে জানা যায়, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার গ্যাস বিতরণ প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে ইউরিয়া উৎপাদনে গ্যাস নেয় সিইউএফএল।

সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি থেকে উৎপাদনে ফিরে সিইউএফএল। বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গতকাল শুক্রবার সকাল ০৭ টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায় কারখানা। গ্যাস সংকটের কারণে এমনটি হয়েছে।

জানা যায়, সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদিত হওয়ার কথা। বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া।

কেজিডিসিএল সূত্রে জানা গেছে, সিইউএফএল দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেত। অপরদিকে চট্টগ্রামের আরেক বেসরকারি সার উৎপাদন কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) দৈনিক ৪২ থেকে ৪৩ মিলিয়ন গ্যাস নেয় কেজিডিসিএল থেকে।
১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে বাংলাদেশ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd