• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা, মাদকসহ দুই জন গ্রেফতার করেছে পুলিশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ

ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা।

আশুলিয়া ধামসোনা ইউনিয়নে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ‘সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনতা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আদর্শকে নিজেদের জীবনে ধারণ করেই আমাদের একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।”তিনি আরও ঘোষণা করেন, “আগামীতে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সঙ্গে ধামসোনা ইউনিয়নকে একটি ডিজিটাল, স্মার্ট ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। কোনো ভেদাভেদ নয়, বরং ওলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করব।”

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মহিউদ্দিন রাব্বানী (দা.বা.)। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত ওলামায়ে কেরাম, মাশায়েখ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণের মধ্যে ছিল: সিরাতুন্নবী (সা.) এর জীবন ও কর্মের ওপর বিশদ আলোচনা। নাতে রাসূল (সা.) পরিবেশন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইসলামী প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। রাসূল (সা.)-এর সুমহান ভালোবাসা ও তাঁর আদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার এই মহৎ উদ্যোগটি এলাকাবাসী ও উপস্থিত সকলের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd