• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা ধ/র্ষ/ণে/র পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত/সেই ১১ বছর বয়সি শিশুর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর

আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

আজ ২৫ আগস্ট, রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনীর নিপীড়ন ও সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে নিজ জন্মভূমি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন লাখ লাখ রোহিঙ্গা। তাদের বড় একটি অংশ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়।

রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের ওই সময় রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। বহু গ্রাম আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নারী, শিশু ও বৃদ্ধসহ বিপুলসংখ্যক মানুষ নিহত হন। অনেকে যৌন সহিংসতার শিকার হন। ঘরবাড়ি, মসজিদ, বিদ্যালয়, বাজার ও জীবিকার উৎস ধ্বংস হয়ে যায়। প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা জঙ্গল, পাহাড়, নদী ও সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

এ উপলক্ষে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আজ মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন করা হবে। টেকনাফের নয়াপাড়া, শালবাগান, ২১ ও ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আলোচনা সভা, শোডাউনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো. রফিক ও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিজামাল হোসেন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে ২০১৭ সালের সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার দাবি জানাতে পারেন রোহিঙ্গারা।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd