• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে,

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেট নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত আধুনিক কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালটি এখন চরম অব্যবস্থাপনার শিকার। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতে এই টার্মিনাল ব্যবহার করেন অসংখ্য মানুষ। যাত্রীদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে এটি আধুনিকায়ন করা হয়েছিল।

তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে টার্মিনালটি এখন তার জৌলুস হারাতে বসেছে।সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকার পরও বাইরের মূল সড়কে এলোপাতাড়িভাবে রাখা হচ্ছে শত শত বাস। এর ফলে এই সড়কটিতে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ পথচারী ও নগরবাসীর জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

যাত্রীদের বসার জন্য তৈরি আধুনিক লাউঞ্জগুলোর অবস্থা আরও শোচনীয়। লাউঞ্জের ভেতরের অধিকাংশ ফ্যান ও লাইট নষ্ট হয়ে পড়ে আছে। বসার চেয়ারগুলো ভেঙে গেছে এবং চারপাশ ধুলোবালি ও ময়লা-আবর্জনায় ছেয়ে গেছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশের কারণে যাত্রীরা ভেতরে অপেক্ষা না করে বাধ্য হয়ে বাইরে দাঁড়িয়ে থাকছেন।

এছাড়া স্থানীয়দের অভিযোগ, লাউঞ্জগুলোতে দিন দিন মাদকসেবী ও ভবঘুরেদের উৎপাত আশঙ্কাজনকহারে বেড়েছে। এতে সাধারণ যাত্রী, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক টার্মিনালের শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd